বাংলাদেশে করোনায় আক্রান্ত দেড় লাখ ছাড়াল, মৃত্যু ১৯২৬ - The News Lion

বাংলাদেশে করোনায় আক্রান্ত দেড় লাখ ছাড়াল, মৃত্যু ১৯২৬






ঢাকা প্রতিনিধি : বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দেড় লাখ ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ৪ হাজার ১৯ জন। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১ লাখ ৫৩ হাজার ২৭৭ জন। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৩৮ জনের এবং সুস্থ হয়ে উঠেছে ৪ হাজার ৩৩৪ জন।






আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকার মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।






তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ৭০টি পরীক্ষাগার থেকে নমুনা সংগ্রহ হয়েছে ১৭ হাজার ৯৪৭টি। আর পূর্বের নমুনাসহ পরীক্ষা হয়েছে ১৮ হাজার ৩৬২টি। মোট নমুনা পরীক্ষা হয়েছে ৮ লাখ ২ হাজার ৬৯৭টি। ২৪ ঘণ্টায় এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ৪ হাজার ১৯ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২১ দশমিক ৮৯ শতাংশ। এ পর্যন্ত শনাক্ত ১ লাখ ৫৩ হাজার ২৭৭ জন। শনাক্তের হার ১৯ দশমিক ১০ শতাংশ।






অধ্যাপক নাসিমা বলেন, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৪ হাজার ৩৩৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ৬৬ হাজার ৪৪২ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪৩ দশমিক ৩৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ৩৮ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ১ হাজার ৯২৬ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ২৬ শতাংশ। মৃত্যু বিশ্লেষণে পুরুষ ৩২ জন এবং নারী ৬ জন।




বাংলাদেশে করোনার সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.