গ্রাহকদের জন্য দুঃসংবাদ, বন্ধ হয়ে যাচ্ছে এয়ারটেলের জনপ্রিয় একটি প্ল্যান
সাধারন মানুষের কথা ভেবে বড়বড় বেশ কিছু সুবিধা নিয়ে এসেছে ভারতী এয়ারটেল। এমনকি স্পঙ্গে ছিল একাধিক সুবিধাও। আর এবারে সেই এয়ারটেল বন্ধ করতে চলেছে ২৩৯৮ টাকার প্ল্যান। জানা গিয়েছে এই প্ল্যানটির ভ্যালিডিটি ছিল এক বছরের। এই মুহূর্তে কোন গ্রাহক এয়ারটেল ওয়েবসাইটে গেলে এই প্ল্যানটি দেখতে পাবেন না। যদিও সংস্থার তরফে এই বিষয়ে সেভাবে কিছু জানানো হয়েনি। তবে ওয়েবসাইট থেকে সরিয়ে দেওয়ার অর্থ এই প্ল্যানটির সুবিধা গ্রাহকেরা নিতে পারবেন না।
প্রকারান্তরে বুঝিয়ে দেওয়া হচ্ছে এই প্ল্যানটি বাতিল করা হয়েছে। এই প্ল্যানে ছিল প্রতিদিন দেড় জিবি করে ডেটা ব্যবহারের সুযোগ। তারই সঙ্গে ছিল এসএমএস করার সুবিধা। এই প্ল্যানের ভ্যালিডিটি ছিল ৩৬৫ দিনের। এছাড়া ছিল আন লিমিটেড কলের সুবিধা এবং অতিরিক্ত সুবিধা। এমনকি ফাস্ট্যাগ সংক্রান্ত ক্যাশব্যাকের সুবিধাও এই প্ল্যানের সঙ্গে গ্রাহকেরা পেতে পারত। আর সেই কারণে এই প্ল্যান বন্ধ করাতে গ্রাহকদের যে অসুবিধা হবে তা বলাই যায়।
Post a Comment