এবার ফেসবুক নিয়ে এল টাচ আইডি-র সুবিধা
এবার ফেসবুক নিয়ে এল টাচ আইডি-র সুবিধা। এর ফলে উপকৃত হবে সাধারণ ব্যবহারকারীরা। এই মুহূর্তে সাইবার বিশেষজ্ঞরা বারবার গ্রাহকদের সতর্ক করেছিলেন একাধিক বিষয় নিয়ে। আর সেই সব বিসয় মাথাতে রেখে গ্রাহকদের জন্য এই সুবিধা নিয়ে আসা হয়েছে। নিয়ে আসা হয়েছে অ্যাপ লক সহ বেশ কয়েকটি ফিচার। যা সুবিধা হবে গ্রাহকদের। এক আধিকারিকের তরফে জানা গিয়েছে ফেসবুক মেসেঞ্জারে গোপনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর এই অ্যাপ লক ফিচারের মাধ্যমে গ্রাহকেরা নিজেদের গুরুত্বপূর্ণ এমন গোপন মেসেজ সুরক্ষিত রাখতে পারবেন।
সম্প্রতি ফেসবুক গ্রাহকদের অন্য নয়া ভিডিও চ্যাট প্ল্যাটফর্ম মেসেঞ্জার রুম নিয়ে আসা হয়েছে। এই সুবিধার মাধ্যমে সেই ফিচারটিও সুরক্ষিত রাখা যাবে বলে জানানো হয়েছে। এই নয়া অ্যাপ লক ব্যবহার করতে চাইলে গ্রাহকদের প্রাইভেসি সেকশনে যেতে হবে। সেখানে গিয়ে সেখান থেকে এই সুবিধা নিতে পারবেন গ্রাহকেরা এর ফলে ফিঙ্গার প্রিন্ট বা ফেস লক সহ একধিক সুবিধা পেতে পারবেন। অন্য কেউ কারো মেসেজ এই সুবিধার ফলে দেখতে পারবে না। এমনকি ফোন হাতে নিলেও দেখা জবে না।
এও জানানো হয়েছে এই ফেস আইডি বা ফিঙ্গার প্রিন্ট ফেসবুকে স্টোর হয়ে থাকবে না। এই মুহূর্তে এই সুবিধা কেবল পাওয়া যাচ্ছে আই প্যাড এবং আই ফোনে। তবে দ্রুত এই সুবিধা আসবে অ্যান্ড্রয়েড ফোনে। পাশাপাশি মেসেজ কনট্রোল সহ আরও বেশ কয়েকটি বিষয় নিয়ে কাজ করছেন ফসবুক।
Post a Comment