করোনা ঠেকাতে পরিবারকে ভিতরে রেখেই সিল করে দেওয়া হল বাড়ি
বেঙ্গালুরুতে বাড়ির সদস্যদের জরুরি প্রয়োজনের কথা না ভেবে তাঁদের অ্যাপার্টমেন্টে ঢোকার মুখের গেট টিন দিয়ে আটকে দেওয়া হল। ঘটনার কথা প্রকাশ্যে আসতেই পরে ক্ষমা চেয়ে নেয় কর্তৃপক্ষ। সূত্রের খবর অনুযায়ী, পৌর কর্পোরেশনের কর্মীরা ডোমলুরের কাছে দুটি ফ্ল্যাটের দরজা সিল করে দেয়, যেখানে দুটি শিশু সহ এক মহিলা ও এক বৃদ্ধ দম্পতি থাকেন।
এই ঘটনার পরে সাধারণ মানুষের মনে তীব্র ক্ষোভের সৃষ্টি হলে বিবিএমপি কমিশনার এন মঞ্জুনাথ প্রসাদ জানিয়েছেন, অবিলম্বে ব্যারিকেডগুলি খুলে নেওয়া হবে। একই সঙ্গে স্থানীয় স্তরের কর্মীদের ‘অত্যধিক উত্সাহ’ নিয়ে তিনি ক্ষমা প্রার্থনা করেছেন।
মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা করোনা রুখতে বাসিন্দাদের সহযোগিতাও চেয়েছেন মুখ্যমন্ত্রী। ৫৫ বছর বয়সের বেশি বয়স্কদের ভাইরাস সংক্রমণের বিরাট ঝুঁকি রয়েছে বলে জানিয়েছে বিশেষজ্ঞরা। তাঁদের বাড়ির ভিতরে থাকতে অনুরোধ করা হয়েছে। বৃহস্পতিবার কর্ণাটকে সবচেয়ে বেশি সংক্রমণ দেখা গিয়েছে। একদিনে সংক্রামিত ৫০০০ এর বেশি, মৃত্যু হয়েছে ৯৭ জনের।
Post a Comment