করোনা আক্রান্তের নিরিখে ১৪ লক্ষের গন্ডি পেরিয়ে গেল ভারত
করোনা আক্রান্তের নিরিখে ১৪ লক্ষের গন্ডি পেরিয়ে গেল ভারত। রবিবার সন্ধে পর্যন্ত ১৪ লক্ষ ১২ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘন্টায় রেকর্ড সংখ্যক ৩৬১৪৫ জন সুস্থ হয়ে উঠেছে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক।
এদিন বিকেলে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, একদিনে রেকর্ড সংখ্যক ৩৬১৪৫ জন সুস্থ হয়েছেন।আক্রান্তের নিরিখে আমেরিকা ও ব্রাজিলের পরেই রয়েছে ভারত। ভারতের পরে রয়েছে রাশিয়া।করোনায় মৃত্যুতে বিশ্বে সবার আগে আমেরিকা। এখনও পর্যন্ত সেখানে ১ লক্ষ ৪৯ হাজারের বেশি মৃত্যু হয়েছে। তারপরেই রয়েছে ব্রাজিল এবং ব্রিটেন। এই দুই দেশে মৃত্যু হয়েছে যথাক্রমে ৮৬৪৯৬ এবং ৪৫৭৩৮ জনের বেশি মানুষের।
২৪ ঘন্টায় আক্রান্তের নিরিখে এগিয়ে মহারাষ্ট্র। তারপরেই রয়েছে অন্ধ্রপ্রদেশ। ২৪ ঘন্টায় মহারাষ্ট্রে ৯৪৩১ জন এবং অন্ধ্রপ্রদেশে ৭৬২৭ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই রয়েছে তামিলনাড়ু, সেখানে ৬৯৮৬ জন আক্রান্ত হয়েছেন।

Post a Comment