ভারতে একদিনে সর্বোচ্চ করোনা আক্রান্ত ৩২ হাজার ৬৯৫ জন, মৃত ৬০৬ জন
ভারতে মারাত্মকহারে ছড়াতে শুরু করেছে করোনা ভাইরাস। সংক্রমণ চলে গিয়েছে
এখন চরম পর্যায়ে। গত ২৪ ঘন্টায় ভারতে সর্বোচ্চ করোনা সংক্রমণ ধরা পড়েছে। গত ২৪
ঘন্টায় ভারতে নতুন করে করোনা আক্রান্ত হলেন ৩২ হাজার ৬৯৫ জন। মৃত্যু হয়েছে ৬০৬
জনের।
নতুন করে
করোনা সংক্রমণ এবং মৃত্যুর জেরে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৯
লক্ষ ৬৮ হাজার ৮৭৬ জন। মৃত্যু হয়েছে ২৪ হাজার ৯১৫ জনের। ভারতে অ্যাক্টিভ করোনা
ভাইরাস কেস রয়েছে ৩ লক্ষ ৩১ হাজারের বেশি। সুস্থ হয়েছেন ৬ লক্ষ ১২ হাজারের বেশি
মানুষ। ভারতে ১৩০ কোটি জনসংখ্যার মধ্যে এখনও পর্যন্ত মোট ১ কোটি ২৭ লক্ষ মানুষের
করোনা টেষ্ট করা হয়েছে।
ভারতে গত
২৪ ঘন্টায় সবচেয়ে বেশি করোনা সংক্রমণ হয়েছে মহারাষ্ট্র রাজ্যে। সেখানে গত ২৪
ঘন্টায় আক্রান্ত হয়েছেন মোট ৭ হাজার ৯৭৫ জন। এরপরেই তামিলনাড়ুতে একদিনে আক্রান্ত
হয়েছেন ৪ হাজার ৪৯৬ জন। কর্নাটকে একদিনে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৭৬ জন।
অন্ধ্রপ্রদেশে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৩২ জন। উত্তরপ্রদেশে নতুন
করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৫৯ জন। পশ্চিমবঙ্গে একদিনে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৮৯
জন মানুষ।

Post a Comment