বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতে আসতে ৫০ লাখ টাকার চুক্তি করেছিল এই সাহেদ - The News Lion

বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতে আসতে ৫০ লাখ টাকার চুক্তি করেছিল এই সাহেদ






ঢাকা প্রতিনিধি : বাংলাদেশে এই মুহূর্তে বহুল আলোচিত করোনা টেস্ট জালিয়াতির অভিযোগে ধৃত রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ বাংলাদেশ সীমান্ত পার হয়ে ভারতে আসার জন্য দালালদের সঙ্গে ৫০ লাখ টাকার চুক্তি করেন তিনি।সাতক্ষীরা থেকে গতকাল বুধবার ভোরে সাহেদকে গ্রেফতার করে র‌্যাব।





এ সময় তার কাছ থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতারের আগে সাহেদ চার দিন ধরে সাতক্ষীরায় মাছের ঘেরের মধ্যে লুকিয়ে ছিল।র‌্যাব জানায়, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাহেদ দাম্ভিকতা দেখিয়েছেন। সব অভিযোগ অস্বীকার করে বলেছেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। পাওনাদারদের জাল টাকা দিয়ে প্রতারণা করতেন তিনি।গ্রেফতারের পর হেলিকপ্টারে করে সাহেদকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।






এরপর তাকে নিয়ে তার উত্তরার বাসায় অভিযান চালানো হয়। বাসা থেকে জাল টাকা উদ্ধারের ঘটনায় উত্তরা পশ্চিম থানায় মামলা হয়েছে।রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদের বিষয়ে বুধবার (১৫ জুলাই) বিকেলে সংবাদ সম্মেলন করেন র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। র‌্যাবের প্রধান কার্যালয়ের মিডিয়া সেন্টারে এ সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়।







এদিকে, রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদের প্রতারণার অন্যতম সহযোগী গ্রুপটির এমডি মাসুদ পারভেজেরও ১০ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এছাড়া শাহেদের প্রধান সহযোগী তরিকুলের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট দেয়ার অভিযোগে রিজেন্ট চেয়ারম্যান সাহেদ করিমকে গত বুধবার (১৫ জুলাই) সাতক্ষীরা থেকে গ্রেফতার করে র‍্যাব।






করোনা পরীক্ষা না করেই সার্টিফিকেট দেওয়াসহ নানা প্রতারণার অভিযোগে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদকে প্রধান আসামি করে ১৭ জনের নামে গত ৭ জুলাই উত্তরা পশ্চিম থানায় মামলা করে র‌্যাব। সেই মামলায় মামলায় তাকে গ্রেফতার করা হয়। এ মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আছেন আট আসামি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.