২০২১ সালে ৬ কোটি করোনা আক্রান্তের অংকে পৌছে যেতে পারে ভারত - The News Lion

২০২১ সালে ৬ কোটি করোনা আক্রান্তের অংকে পৌছে যেতে পারে ভারত



ভারতের দাবি, করোনা পরীক্ষায় বিশ্বের সবথেকে সস্তার কিট বানিয়ে ফেলেছে দিল্লি আইআইটি। যার নাম করোশিওর। দিল্লি আইআইটির তরফে জানানো হয়েছে, এক কিটের দাম ৩৯৯ টাকা। আইসোলেশন এবং ল্যাবরেটরি চার্জ যুক্ত হওয়ার পর দাম বেড়ে হবে ৬৫০ টাকা। এদিকে ভারতে দৈনিক ৩০ হাজার করোনা আক্রান্তের সংখ্যা ছাপিয়ে যেতেই আতংক বাড়তে শুরু করেছে। করোনা পরিসিংখ্যান এযাবতকালের মধ্যে ভারতের সবথেকে ভয়াবহ পরিসংখ্যান।

এদিকে অনেকেরই দাবি ছিলো, সেপ্টেম্বর মাসে অন্তত ভারতকে খানিকটা রেহাই দেবে করোনা। তবে সেই তত্বকে খারিজ করে দিয়েছে নয়া গবেষণা। বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনিস্টিটিউট অফ সায়েন্স বলছে, সেপ্টেম্বরে তো নয়ই, ২০২১ সালেও করোনা পরিস্থিতি আশঙ্কায় রাখতে পারে ভারতকে। আইআইএসসির দাবি, সেপ্টেম্বরে করোনা আক্রান্ত ভারতের পরিস্থিতি উদ্বেগজনক হতে পারে। সেপ্টেম্বরে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা হতে পারে ৩৫ লক্ষ।

পরিসংখ্যান অনুযায়ি, সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৪,৭৮ লক্ষের সর্বোচ্চ সীমা ছুঁতে পারে। সেই সময় ভারতে ১,৪ লক্ষ করোনা অ্যাকটিভ কেস হবে ভারতে। ওই সময় ভারত ১,৮৮ লাখ মৃত্যু দেখতে পারে বলেও জানিয়েছে পরিসংখ্যান।

আইআইএসসির এর সমীক্ষা বলছে, ভারতে করোনার সংক্রমণ আটকাতে গেলে  প্রতি সপ্তাহে ২ থেজে ৩ দিনের লকডাউন প্রয়োজন। সেই সঙ্গে প্রয়োজন সোশ্যাল ডিসটেন্সিংয়ের। এছাড়া প্রতি সপ্তাহে উইকেন্ডে আরও  একটি দিন করে বাড়তি লকডাউন প্রয়োজন। তা না হলে ২০২১ সালের প্রথমের দিকেই ৬ কোটি করোনা আক্রান্তের অংকে পৌছে যেতে পারে ভারত।              




কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.