করোনাতঙ্কে বাঁকুড়ার ১৩ জন শ্রমিকের দিন কাটছে জঙ্গলে সাপকোপ পোকামাকড়ের সঙ্গে
রাজস্থান ফেরৎ বাঁকুড়া-১ ব্লকের জগদ্দলা গ্রামের ১৩ জন পরিযায়ী শ্রমিকের গ্রামের একাংশের আপত্তিতে স্থানীয় প্রাথমিক স্কুলে জায়গা হয়নি। কারোরই বাড়িতে আগামী ১৪ দিন ‘আলাদা’ থাকার মতো পরিকাঠামো নেই। ফলে গ্রাম থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে জঙ্গল লাগোয়া ফাঁকা জায়গায় আলো, পানীয় জলের ব্যবস্থা ছাড়াই অস্থায়ী ছাওনির নিচে দিন কাটছে তাঁদের।
সেখানেও পদে পদে বিপদ। এই মুহূর্তে বিষধর চন্দ্রবোড়ার সাপের উৎপাত সঙ্গে জংলী পোকা ও কাঁকড়া বিছের সদর্প উপস্থিতি তো রয়েইছে। তবুও প্রাণের ঝুঁকি নিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে সময় কাটছে দিন আনা দিন খাওয়া পরিবারের এই ১৩ সদস্যের।
এই মুহূর্তে জঙ্গলধারে অস্থায়ী তাঁবুতে দিন কাটানো বাড়ি ফেরৎ পরিযায়ী শ্রমিক বিকাশ মাল বলেন, ‘গ্রামের একাংশের আপত্তিতে স্কুল বাড়িতে আমাদের জায়গা হয়নি। বন্ধু বান্ধব আর পরিবারের লোকেদের তৈরি করে দেওয়া এই ছাওনীর নিচেই আমাদের দিন কাটছে। পোকা- মাকড়, মশার উৎপাত আর এক প্রকার সাপেদের সঙ্গেই এখন কাটাতে হচ্ছে। একই সঙ্গে পানীয় জল ও আলোর কোন ব্যবস্থা নেই বলে তাঁরা জানান।
Post a Comment