বেশির ভাগ ক্ষেত্রে মানুষ বাড়িতে থেকেই আক্রান্ত হচ্ছেন কিভাবে? কি বলছে সমীক্ষা - The News Lion

বেশির ভাগ ক্ষেত্রে মানুষ বাড়িতে থেকেই আক্রান্ত হচ্ছেন কিভাবে? কি বলছে সমীক্ষা




করোনা নিয়ে এবার সামনে এল এক নতুন সমীক্ষা, যাতে দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রেই বাড়ি থেকে না বেরিয়েও আক্রান্ত হচ্ছেন বহু মানুষ।  দক্ষিণ কোরিয়ার এপিডেমোলজিস্টরা এরকম একটি সমীক্ষা চালিয়েছিলেন। আমেরিকার Centers for Disease Control and Prevention বা CDC-তে এই সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে।




 সেখানে উল্লেখ করা হয়েছে যে, বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে মানুষ বাড়ি থেকেই আক্রান্ত হচ্ছেন।  সেই সমীক্ষায় দেখা গিয়েছে দক্ষিণ কোরিয়ায় ১০০ জনের মধ্যে মাত্র ২ জন বাইরে থেকে এই ভাইরাস নিয়ে এসেছেন। বাকিরা প্রত্যেকেই বাড়ির মধ্যে কোনও কিছু থেকে আক্রান্ত হয়েছেন। এমনকি ১০ জনের মধ্যে একজন আক্রান্ত হয়েছেন পরিবারের কারও থেকে।




 সাধারণত যখন বয়স্কদের শরীরে উপসর্গ দেখা দেয় তখনই সংক্রমণের বিষয়টি প্রকাশ্যে আসে। কারণ এই বয়সী লোকজনের উপসর্গ দেখান দেওয়ার সম্ভাবনা বেশি। বাড়িতে অল্পবয়সী কেউ আক্রান্ত হলে তার শরীরে হয়ত প্রথমে উপসর্গ দেখা যাচ্ছে না। ফলে সে বুঝতেও পারছে না যে সে আক্রান্ত। তার থেকেই বয়স্করা আক্রান্ত হয়ে পড়ছেন। ফলে বাড়ি থেকে না বেরোলেও আক্রান্ত হয়ে পড়ছেন তাঁরা।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.