২০১১' সালের বিশ্বকাপ ফাইনালের গড়াপেটা নিয়ে শুরু হলো তদন্ত - The News Lion

২০১১' সালের বিশ্বকাপ ফাইনালের গড়াপেটা নিয়ে শুরু হলো তদন্ত





২০১১ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে গড়াপেটা হয়েছিল বলে দাবি জানান শ্রীলঙ্কার প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। পরে তিনি জানান এটা তার ব্যক্তিগত ধারনা। সেই ফাইনালে সত্যিই কি গড়াপেটা হয়েছিল? ইচ্ছাকৃতভাবে কি হেরেছিল শ্রীলঙ্কা?







এসব ব্যাপারে জানতে এবার অপরাধমূলক তদন্তের নির্দেশ দিল শ্রীলঙ্কা সরকার।বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হতেই তদন্তের জন্য একটি কমিটি গঠন করেছিলেন শ্রীলঙ্কার বর্তমান ক্রীড়ামন্ত্রী। এবার ক্রীড়ামন্ত্রকের সচিব কেডিএস রুয়ানচন্দ্র জানালেন, তদন্ত শুরু হয়েছে। পুলিশের স্বাধীন স্পেশ্যাল ইনভেন্টিগেশন ইউনিট গোটা বিষয়টি খতিয়ে দেখছে।






ম্যাচ গড়াপেটার অভিযোগকে ভিত্তিহীন বলেন সেই বিশ্বকাপে ফাইনালে খেলা শ্রীলঙ্কার জয়বর্ধনে এবং কুমার সঙ্গকারা। মাহিন্দানন্দকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন প্রাক্তন অধিনায়ক সাঙ্গাকারা। ঘটনার সত্যতা যাচাই করতে আইসিসি, বিসিসিআই এবং শ্রীলঙ্কার বোর্ডকে অনুরোধও জানান অরবিন্দ ডি সিলভা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.