বজ্রপাতে গত ২৪ ঘন্টায় বাঁকুড়ায় মৃত তিন
তিনটি পৃথক বজ্রপাতের ঘটনায় গত ২৪ ঘন্টায় মৃত্যু হল তিন জনের। ঘটনায় গুরুতর জখম হলেন আরো দু'জন। পুলিশ সূত্রে জানা গেছে মৃতদের নাম চম্পা বাউরী (৩২), সুনীল মন্ডল ( ৫৫) ও আন্না মন্ডল ( ৪৮)।
পুলিশ সূত্রে জানা গেছে চম্পা বাউরীর বাড়ি বাঁকুড়ার ছাতনা থানার মেট্যালা গ্রামে। সুনীল মন্ডলের বাড়ি ছাতনা থানার জামথোল গ্রামে ও আন্না মন্ডলের বাড়ি শালতোড়ার গোবিন্দপুর গ্রামে। মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের মর্গে।

Post a Comment