বিধায়কের মৃত্যু নিয়ে রাজনীতি করায় বিজেপিকে তীব্র আক্রমণ ফিরহাদের
বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যু নিয়ে বিজেপির রাজনীতির কড়া সমালোচনা করলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। হাওড়ায় বনোমহোৎসব এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি ।
সেখানে একটি প্রশ্নের উত্তরে পুরমন্ত্রী বলেন, 'মৃত্যু নিয়ে রাজনীতি ঠিক নয়। বিজেপি এটা নিয়ে নোংরা রাজনীতি করছে। এটা অত্যন্ত নিন্দনীয়। আমাদের একজন কলিগ ( বিধায়ক ) মারা গেছেন। বিধানসভাতে আমরা একসঙ্গে ছিলাম। কিন্তু মৃত্যু নিয়ে রাজনীতি করা ঠিক নয়।
উত্তরপ্রদেশ, গুজরাট সহ বিজেপি শাসিত অন্যান্য রাজ্যে যা হয় এরাজ্যে তা হয়না। নিরপেক্ষ তদন্ত ব্যবস্থা এখানে হয়। আইনের শাসন পশ্চিমবঙ্গে আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নিরপেক্ষ শাসন ব্যবস্থা এখানে আছে।'

Post a Comment