করোনার জেরে মারাত্মক পরিস্থিতি সৃষ্টি হয়েছে আমেরিকায় - The News Lion

করোনার জেরে মারাত্মক পরিস্থিতি সৃষ্টি হয়েছে আমেরিকায়



সোমবার  জন হপকিন্স ইউনিভার্সিটির তরফে জানানো হয়েছে  যে  গত ২৪ ঘন্টায় আমেরিকায় করোনা আক্রান্ত হয়েছেন ৫৯,২২২ জন।  বাল্টিমোর-ভিত্তিক ইউনিভার্সিটি জানাচ্ছে, মোট সংখ্যা মিলে মার্কিন যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৩০ লক্ষ ৩৬ হাজার ছাড়িয়ে গিয়েছে। এছাড়া শেষ ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৪১১ জনের। যার ফলে মোট মৃত্যু হয়েছে ১ লক্ষ ৩৫ হাজার ৫৮২ জনের। 



উল্লেখ্য, আমেরিকায় কিছুটা কমের দিকে যাচ্ছিল করোনা। বিশেষ করে ক্যালিফোর্নিয়ায় দক্ষিণে বিস্তৃত সান বেল্টে ফের করোনা ভাইরাসের প্রকোপ বাড়তে শুরু করেছে। সূত্রের খবর, এরফলে ফের লকডাউন সম্পর্কিত ভাবনা চিন্তাও শুরু করেছে বেশ কয়েকটি রাজ্য।  অন্যদিকে হু এর তরফে সতর্কবার্তা হিসেবে বলা হয়েছে, করোনা পরিস্থিতি দিনে দিনে আরও খারাপ থেকে খারাপতর হতে পারে।



বিশ্ব স্বাস্থ্য সংস্থার আশঙ্কা দেশগুলি যদি স্বাস্থ্য ক্ষেত্রে সাবধানতা অবলম্বন না করে তবে বিশ্বজুড়ে এই করোনা মহামারির অবস্থা আরও খারাপ হয়ে পড়তে পারে।  হু-এর প্রধান টেড্রোস অ্যাধনম জেনেভায় একটি ভার্চুয়াল ব্রিফিংয়ে জানিয়েছে, অনেক দেশই ভুল পথে এগিয়ে চলেছে, তার ফলে বিশ্বের মানুষের কাছে আজও ভাইরাস রয়েছে জনসাধারণের পয়লা নম্বরের শত্রু।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.