মানসিক অবসাদ কাটাতে গান গাইলেন কোভিড রোগীরা
"উই স্যাল ওভারকাম"- মানসিক অবসাদ কাটাতে কোভিড-১৯ হাসপাতালে করোনা আক্রান্ত রোগীরা গান গাইলেন। বুধবার রাতে মালদার কোভিড-১৯ হাসপাতালে আক্রান্ত রোগীরা সকলে মিলে একটি গান বাঁধেন।
এরপর সেটি সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল করেন। যা দেখে অনেকেই অবাক হয়ে গিয়েছেন। মারন ব্যাধির সঙ্গে জীবন যুদ্ধ চালিয়ে যাওয়া করোনা আক্রান্ত রোগীদের এই উৎসাহ এবং উদ্দীপনা দেখেও বহু মানুষেরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম ভাবে আক্রান্ত রোগীদের সাহসিকতার প্রশংসা করেছেন।
পুরাতন মালদা ব্লকের মঙ্গলবাড়ী গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুর এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশেই রয়েছে কোভিড-১৯ হাসপাতালটি।
সেখানে বর্তমানে ৪০ জন আক্রান্ত পুরুষ এবং মহিলা রোগী চিকিৎসাধীন। কেউ আছেন দশ দিন ধরে , আবার কেউ চিকিৎসারত রয়েছেন প্রায় কুড়ি দিন ধরে। এই অবস্থায় মোবাইল ক্যামেরায় "উই স্যাল ওভারকাম" গান করতে দেখা গিয়েছে করোনা আক্রান্ত রোগীদের।

Post a Comment