কেউ নিজে জীবন শেষ করলে, অন্য কাউকে দোষ দেওয়া যায় না, বললেন বিদ্যা - The News Lion

কেউ নিজে জীবন শেষ করলে, অন্য কাউকে দোষ দেওয়া যায় না, বললেন বিদ্যা






বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের  মৃত্যু নিয়ে অনেকে নিজের মতামত জানিয়েছেন। তবে বলিউড অভিনেত্রী বিদ্যা বালানের অনুরোধ কিছুটা ব্যতিক্রমী। এবার যেন সুশান্তকে সত্যিই শান্তিতে থাকতে দেওয়া হয়, সেই আবেদন জানিয়েছেন তিনি।






 জানা যায়, কেউ যদি নিজেই নিজের জীবন শেষ করে দিতে চায়, তাহলে অন্য কাউকে দোষ দেওয়া যায় না বলে মনে করেন বিদ্যা। ‘শকুন্তলা দেবী’ অভিনেত্রী বলেন, ‘সুশান্ত সিং রাজপুত মারা যাওয়ার সঙ্গে সঙ্গে মানুষ যে অন্যায় অনুভব করেছে, উপেক্ষা করেছে, এর সঙ্গে তাঁকে চেনার যোগসূত্র রয়েছে।






এখন কোনটি সঠিক বা ভুল তা আমরা জানি না; কারণ তিনি কেন এমন পদক্ষেপ নিয়েছেন, সে সম্পর্কে আমরা অজ্ঞ। শ্রদ্ধা দেখানোর অর্থ হচ্ছে চুপ করে থাকা। ধারণা করা যায়, লোকেরা সব ধরনের তত্ত্ব নিয়ে আসতে পারে এবং এটি তাঁর জন্য ও তাঁর প্রিয়জনদের জন্য ন্যায্য নয়।







বিদ্যা জানান, উত্থান-পতনের মধ্য দিয়ে তিনি চলচ্চিত্র অঙ্গনে দিন কাটিয়েছেন। তবে তিনি কখনো স্বজনপোষণ বা অন্য কোনো কিছুকে নিজের পথে দাঁড়াতে দেননি। বিদ্যা আরো জানান, তাঁর প্রথম ছবি ‘পরিণীতা’ দিয়ে অভিষেকের আগে তিনি ৭৮ বার প্রত্যাখ্যাত হয়েছিলেন। প্রত্যাখ্যান নিয়ে যেসব তরুণ অভিনেতা হীনমন্যতায় ভোগেন, তাঁদের প্রিয়জনের সঙ্গে তা শেয়ার করার পরামর্শও দেন বিদ্যা।


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.