শান্তিপুরে ২২ টি গোখরো সাপের বাচ্চা উদ্ধার, এলাকায় চাঞ্চল্য - The News Lion

শান্তিপুরে ২২ টি গোখরো সাপের বাচ্চা উদ্ধার, এলাকায় চাঞ্চল্য




এক গৃহস্থ বাড়ি থেকে ২২  টি গোখরো সাপের বাচ্চা উদ্ধার ঘটনাটি ঘটেছে নদীয়া শান্তিপুর ব্লকের বাগআচড়া ছোট কুলি আয়।  বৃহস্পতিবার বিকেলে ছোট কুলিয়ার বাসিন্দা সাধন দুর্লভ এর বাড়িতে বেশ কয়েকদিন বর্ষা হওয়ার কারণে উঠোনের মাটি নরম হয়ে গিয়েছে।





 সন্ধ্যের  আগেই সাধন বাবু দেখেন একটি গোখরো সাপের বাচ্চা মাটি ফুঁড়ে বের হচ্ছে। তারপরেই দু'এক জায়গায় সাবল দিয়ে মাটি খুঁড়তেই দেখেন আরও ২১ টি গোখরা সাপের বাচ্চা বের হয়। তিনি বলেন, আরো কয়েক জায়গায় খুঁড়লে আরো সাপ বের হতে পারে। এই ঘটনা জানাজানি হতেই এলাকার সাধারণ মানুষ ছুটে আসে দেখার জন্য ও আতঙ্কিত হয় অনেকেই।




 অনেকেই মনে করছেন একটানা বর্ষা হওয়ার কারণেই সাপের উপদ্রব হয়তো বাড়বে। বিকেল থেকেই এই সাপ উদ্ধার করাকে কেন্দ্র করে এলাকায় এখন যথেষ্ট চাঞ্চল্য ছড়ায়।  বনদপ্তর কে এখনো পর্যন্ত কোন খবর দেওয়া হয়নি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.