গোল পাপড়ি তৈরির রেসিপি
উপকরণঃ
আটা ১ কাপ
ঘি ৩ টেবিল চামচ
পোস্তদানা ২ টেবিল চামচ
গুড় ২/৩ কাপ
এলাচ ৩-৪ টা
কাজুবাদাম ১/২ কাপ
নারিকেল কোড়া ১/২ কাপ
প্রনালিঃ
গ্যাসে একটি প্যানে ঘি দিন। ঘিয়ের মধ্যে এলাচ দিন।এলাচের সুগন্ধ আসলে ওর মধ্যে আটা দিয়ে ভাজুন।আটা বাদামী না হওয়া পর্যন্ত ঘি দিয়ে ভাজুন। এর পর গুড় দিয়ে ভালো করে মিশিয়ে নিন।
গুড় আর ঘিয়ে ভাজা আটা ভালো করে মিশে গেলে এর মধ্যে নারকেল কোড়া দিয়ে দিন। ভালো করে মিশিয়ে নিন। সব উপকরণ ভালো করে মিশে গেলে গ্যাস থেকে নামিয়ে এক পাশে রাখুন।
এবার একটি প্লেট ঘি দিয়ে গ্রীজ করে নিন। গ্রীজ করা প্লেটে পোস্ত বীজ ছড়িয়ে দিন। এবার মিশ্রণটি ঠান্ডা হয়ে গেলে গ্রিজ করা প্লেটে এটি রাখুন। মিশ্রনটি প্লেটে সেট হয়ে গেলে বর্গাকার টুকরা করে কেটে নিন। এবং কাটা টুকরো গুলো বাদাম দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
Post a Comment