গরুর গাড়ি নিয়ে অভিনব প্রতিবাদ তৃনমূলের - The News Lion

গরুর গাড়ি নিয়ে অভিনব প্রতিবাদ তৃনমূলের




পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি রেল বেসরকারিকরণ সহ কেন্দ্র সরকারের একাধিক  নিয়ম নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বিক্ষোভ মিছিল আয়োজিত হল নদীয়ার শান্তিপুরে।





সোমবার শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে  শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেস ভবন থেকে কয়েক শো তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপস্থিতি মিছিল সম্পন্ন হয়। উপস্থিত ছিল শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুল সালাম কারিগর সহ অন্যান্য বিশিষ্ট নেতৃত্ব।





গরুর গাড়ি নিয়ে অভিনব প্রতিবাদ করতে দেখা গেল শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেস সদস্যদের। তাদের বক্তব্য অনুযায়ী যেভাবে মূল্যবৃদ্ধি হচ্ছে পেট্রোল-ডিজেলের তাতে আগামী দিন এভাবেই গণপরিবহন ব্যবস্থা পরিবাহিত হবে।





কেন্দ্রের একটা ব্যর্থ সরকার লকডাউনের দীর্ঘ দিন কর্মহীন সাধারণ মানুষের কথা না ভেবেই হঠকারী সিদ্ধান্ত নিয়েছে। আগামীতে আরও জোরালো প্রতিবাদ হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.