ট্রাম্প সরকারকে বিপদে ফেলেছে নয়া ভাইরাস, অসুস্থ ৬০০ জন
করোনার জেরে নাজেহাল আমেরিকা। তারই মধ্যে ট্রাম্প সরকারকে বিপদে ফেলেছে নতুন এক ভাইরাস। আমেরিকায় সাইক্লোস্পোরা স্যালাড খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন ৬০০ মানুষ। জানানো হয়েছে এরা প্রত্যেকেই একটি নির্দিষ্ট ভাইরাস দ্বারা সংক্রামিত হয়েছে। মার্কিন আধিকারিকরা আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, এই সংক্রমণটি একটি বিশেষ ধরনের স্যালাডের থেকে হয়েছে।
লাল বাঁধাকপি, আইসবার্গ লেটুস, গাজর ইত্যাদি ওই স্যালাডের মধ্যে থাকে বলে জানানো হয়েছে। এবছরের মে মাসে প্রথমে এধরনের কিছু সংক্রমণের কথা শোনা যায়। তবে এরপরে আবার জুলাইয়ে জর্জিয়া, আইওয়া, ইলিনয়স, ক্যানসাস, মিনেসোটা, মিসৌরি, নেব্রাস্কা, নর্থ ডাকোটা, পেনসিলভেনিয়া, দক্ষিণ ডাকোটা এবং ভিকনসিন সহ ১১ টি রাজ্যে এই রোগের খবর মিলেছে।
এফডিএ একটি বিবৃতি জারি করে জানিয়েছে, এই রোগ সম্ভবত স্যালাড সংক্রান্ত এবং একাধিক স্তরে এই রোগের উৎস সন্ধানের কাজ চলছে বলে জানানো হয়েছে।
Post a Comment