বীরভূমের তিলপাড়া ব্যারেজ থেকে ১৫৮১০ কিউসেক জল ছাড়া হলো
ঝাড়খণ্ডের ম্যাসানজোর বাঁধ থেকে ১৭০০০ হাজার কিউসেক জল ছাড়ার ফলে বীরভূমের তিলপাড়া ব্যারেজ থেকে ১৫৮১০ কিউসেক জল আপাতত ছাড়া হয়েছে বলে সেচ দফতর সূএে জানা যাচ্ছে । যার ফলে ময়ূরাক্ষী তীরবর্তী বেশকিছু গামে জল ঢুকে যায়। প্রায় দশ-বারোটি গ্রাম থেকে আপাতত যোগাযোগ বিচ্ছিন্ন।
বীরভূম জেলা সেচ দপ্তর সূত্রে খবর তিলপাড়া ব্যারেজ থেকে সন্ধ্যের দিকে আরো বেশি পরিমাণে জল ছাড়া হতে পারে। এদিকে বীরভূমে দারোকা ও অজয়ে জল বেড়েছে বলে প্রশাসন সূত্রে খবর।
ময়ূরাক্ষী নদী এবং অজয় নদী জল বাড়ার ফলে সাঁইথিয়া থেকে কোটাসুর যাবার ময়ূরাক্ষী নদীর ওপরে অস্থায়ী সেতুটি ভেসে গেছে। অন্যদিকে ইলামবাজার থানা জয়দেব থেকে দুর্গাপুর যাওয়ার অজয় নদের উপরে অস্থায়ী ব্রিজ আপাতত বন্ধ।

Post a Comment