ঝাড়খন্ড থেকে পুরুলিয়ায় অস্ত্র চোরাচালানের অভিযোগে গ্রেপ্তার দুষ্কৃতী
ঝাড়খন্ড থেকে পুরুলিয়ায় আগ্নেয়াস্ত্র চোরাচালানের অভিযোগে এক দুষ্কৃতীকে গ্রেফতার করল স্পেশাল টাস্কফোর্স। ধৃত দুষ্কৃতীর নাম চিরঞ্জীবী ওঝা। বাড়ি ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলার কাটকুমডাং থানার নোয়াডি গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি বছর জানুয়ারিতে একটি গাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়।
ঘটনায় দু'জনকে গ্রেপ্তার করে পুরুলিয়া পুলিশ। দু'জনকে জেরা করে পুলিশ জানতে পারে পুরুলিয়ায় অস্ত্র পাচারের একটি দল কাজ করছে। অস্ত্র আসছে ঝাড়খন্ড থেকে এবং সেই অস্ত্রই পুরুলিয়ার জঙ্গলমহলের বিভিন্ন জায়গায় চোরাচালান হচ্ছে। তদন্তে নেমে পুলিশ চিরঞ্জীবী নামে দুষ্কৃতীর নাম পায়। যদিও তাকে ধরা যায়নি।
সম্প্রতি এই দুস্কৃতীর গতিবিধি ফের পুলিশের নজরে আসে। অপারেশন চালায় এসটিএফ। ঝারখান্ড থেকে গ্রেপ্তার করা হয় তাকে। ধৃত দুষ্কৃতীর সঙ্গে ঝাড়খণ্ডের মাওবাদীদের যোগ রয়েছে বলে মনে করছে তদন্তকারীরা।

Post a Comment