বর্ধমান শহরে এক যুবককে গুলি করে বাইক নিয়ে পালিয়ে গেলো তিন যুবক - The News Lion

বর্ধমান শহরে এক যুবককে গুলি করে বাইক নিয়ে পালিয়ে গেলো তিন যুবক




দিনে   দুপুরে বর্ধমান শহরের জনবহুল এলাকায় এক যুবককে গুলি বাইক নিয়ে  পালিয়ে গেলো তিন যুবক। ইতিমধ্যেই রক্তাক্ত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় ভাবে জানা যায়, ঘটনাস্থল থেকে বর্ধমান থানা খুব বেশি দূরে নয়।






শহরের বিসিরোডের উপর রুমমহল সিনেমার কাছে একটি গোল্ড লোন সংস্থার অফিস  রয়েছে। শুক্রবার দুপুরে একটি ব্যাগ নিয়ে ওই অফিস থেকে বের হচ্ছিলেন সম্ভবত হীরাময় মণ্ডল নামে এক ব্যাক্তি। সেই সময় কয়েকজন দুষ্কৃতী তাঁর দিকে ছুটে আসে। ব্যাক্তির কাছে থাকা ব্যাগ কেড়ে নেওয়ার চেষ্টা করে দুষ্কৃতিরা।






বিষয়টি নজরে পড়তেই এক প্রৌঢ় হীরাময়বাবুকে বাঁচানোর চেষ্টা করেন। অভিযোগ, সেই সময়ই এক দুষ্কৃতী ওই যুবককে লক্ষ্য করে পরপর তিনটি গুলি চালায়। যুবকের শরীরে গুলি লাগে। সঙ্গে সঙ্গে হীরাময়বাবু নামে ওই যুবক রাস্তায় লুটিয়ে পড়েন।





সেই সুযোগেই তাঁর হাতে থাকা ব্যাগটি কেড়ে নিয়ে বাইকে চেপে উধাও হয়ে যায় তিন অভিযুক্ত। জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে যান। পুলিশ তদন্ত শুরু করেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.