পাচারকারী বিএসএফ সংঘর্ষে আহত জওয়ান
ভোর নাগাদ মুর্শিদাবাদের ইন্দো বাংলা সীমান্ত এর জলঙ্গি এলাকায় গোরু পাচার রুখতে গিয়ে বর্ডার আউট পোস্ট এলাকায় পাচারকারীদের হাতে আক্রান্ত হলেন এক বিএসএফ জওয়ান।
জানা গিয়েছে, দু’জন পাচারকারী বাংলাদেশে গোরু পাচারের চেষ্টা করছিল। তাদের দেখতে পেয়ে ওই বিএসএফ জওয়ান ধাওয়া করেন। একজনকে আটক করেন তিনি। পরে অন্য পাচারকারীরা এসে জওয়ানের উপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ। ওই বিএসএফ জওয়ানের হাতে গুরুতর আঘাত লেগেছে।
পরবর্তীতে সুযোগ বুঝে পাচারকারীরা বাংলাদেশের দিকে চলে যায়। ঘটনার জেরে বিএসএফের ১৪১নম্বর ব্যাটেলিয়ানের জানের সাথে বিজিবি এর ফ্ল্যাগ মিটিং হবে পরবর্তীতে বলেই জানা গেছে।

Post a Comment