করোনা ভয়ঙ্কর ফর্মে, সাধারণ মানুষকে খুব সতর্ক থাকতে হবে, বললেন মোদি
করোনা সংক্রমণ পরিস্থিতিতে অন্যান্য দেশের তুলনায় ভারতের অবস্থা ভালো। কিন্তু করোনা ভাইরাস এখনও ভয়ঙ্কর জায়গায় রয়েছে। তাই সাধারণ মানুষকে খুব সতর্ক থাকতে হবে। রবিবার রেডিওতে মন কি বাত অনুষ্ঠানে দেশবাসীর প্রতি এমনই বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
তিনি বলেন, দেশে করোনা সংক্রমণ বাড়লেও দেশে মৃত্যুর হার কমছে, তা একদিকে আশ্বস্ত হওয়ার মত খবর। কিন্তু রেকর্ড হারে সংক্রমণও ছড়াচ্ছে। এক্ষেত্রে নিজেদের সাবধানতা নিজেদেরই হাতে।

Post a Comment