দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছেন শাহীন আলম - The News Lion

দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছেন শাহীন আলম



 এক সময়ের জনপ্রিয় নায়ক শাহীন আলম দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছেন। সাড়ে তিন বছর ধরে ডায়ালাইসিস করে চলছেন। প্রতি সপ্তাহে তিনদিন সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে ডায়ালাইসিসের জন্য যেতে হচ্ছে তাকে। বর্তমানে বেশ অর্থ সংকটে পড়েছেন তিনি। তাই নিজের চিকিৎসার অর্থের জন্য ভক্তদের কাছে সাহায্য চেয়েছেন।



 এছাড়াও প্রধানমন্ত্রীর কাছে অনুদান চেয়ে আবেদন করবেন বলে জানান এই অভিনেতা।   গণমাধ্যমকে শাহিন আলম বলেন, ‘দীর্ঘদিন থেকে আমার কিডনির সমস্যা। অনেক অর্থ ব্যয় করতে হচ্ছে। শুধুমাত্র আমার ব্যবসার অর্থ দিয়ে চিকিৎসার ব্যয় মেটাতে পারছি না। তাই সরকারের কাছে আকুল আবেদন করব যেন আমার এই দুঃসময়ে পাশে দাঁড়ান। এছাড়াও আমার ভক্তদের বলব তারাও যেন আমার এই দুঃসময়ে সময়ের কথা চিন্তা করে সহযোগিতা করেন।’




মেয়ের আত্মহত্যার কারণে সিনেমা থেকে সরে দাঁড়িয়ে পুরোদস্তর ব্যবসায়ী হয়ে উঠেন নায়ক শাহিন আলম। তবে নিয়মিত চিকিৎসা করাতে গিয়ে প্রায় অনেক টাকায় ব্যয় করেন। অবশেষে আর কুলাতে পারছেন না তিনি।  ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.