বিজেপির মিশন বেঙ্গল, বড়ো দায়িত্ব পাচ্ছেন মুকুল রায়
২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে মুকুল রায়কে বিশেষ দায়িত্ব দিলো বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সূত্রের খবর অনুযায়ী, ইতিমধ্যেই তাঁর সঙ্গে কথা হয়ে গিয়েছে অমিত শাহের।
২১ জুলাইয়ের ভার্চুয়াল সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আগামী বছরের ২১ জুলাইয়ের সভা হবে ঐতিহাসিক। যার জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়ার জন্য বলেছিলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তৃণমূল রাজ্যে থাকলে বিনা পয়সায় রেশন পাওয়া যাবে। পাশাপাশি তিনি বলেছিলেন বাইরে থেকে এসে বাংলা শাসন করা যাবে না।
যদিও বিজেপি রেশন প্রসঙ্গে বলে, ভিক্ষা নয় কর্মসংস্থান চাই। মুকুল রায় বলেছিলেন বাংলা থেকেই নতুন মুখ্যমন্ত্রী হবেন।২০১৯-এর লোকসভা ভোটে তৃণমূল স্লোগান দিয়েছিল ৪২-এ ৪২। কিন্তু মুকুল রায় বলেছিলেন বিজেপি অন্তত ২২ টি আসন পাবে। এই সংখ্যার থেকে ৪ টি আসন কম পায় বিজেপি। ২০২১-এর লড়াইতেও সরকমই কিছু মুকুল রায়ের থেকে আশা করছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।
বিজেপির অনেক নেতা রাস্তায় নামলেও মুকুল রায়কে সেভাবে দেখা যায় না। তখনই প্রশ্ন ওঠে তাহলে কি নেতৃত্বের ওপর ক্ষুব্ধ মুকুল রায়।
যদিও নিজেকে আড়ালে রেখেই লড়াই পছন্দ করেন মুকুল রায়। যেভাবে তিনি ২০১১-র আগে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড হয়ে লড়াই চালিয়েছিলেন। তিনি যে সব থেকে বেশি তৃণমূলের অন্দরমহলের খবর রাখেন, তা একবাক্যে স্বীকার করেন তৃণমূলের অনেক নেতাই।
অমিত শাহ, জেপি নাড্ডাদের তলবে কার্যত সবার আগে মঙ্গলবার দিল্লি গিয়েছেন মুকুল রায়। ইতিমধ্যে রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্তকে সঙ্গে নিয়ে মুকুল রায়ের সঙ্গে বৈঠক করে ফেলেছেন অমিত শাহ। আর জুলাইয়ের শেষে কিংবা অগাস্টে দিল্লি থেকে ফিরে কাজ শুরু করে দেবেন মুকুল রায়। মনে করছে রাজনৈতিক মহল।

Post a Comment