জলের তোড়ে ভেসে গেল ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের বেড়া - The News Lion

জলের তোড়ে ভেসে গেল ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের বেড়া





গত কয়েকদিনের প্রবল বৃষ্টিতে ফুঁসছে কোচবিহারের কালজানি নদী। এবার তুফানগঞ্জ ১ ব্লকের সীমান্তবর্তী বালাভুত গ্রাম পঞ্চায়েত এলাকায়  কালজানি নদী থাবা বসাল ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতারে। কালজানি নদীর অসংরক্ষিত স্থানে প্রায় এক কিলোমিটার এলাকার কাটাতার সহ সীমান্তের রাস্তা ভেঙ্গে গেলো কালজানী নদীর স্রোতে।






স্রোতে ভেঙ্গে পড়ল ৫ টি হাইমাষ্ট টাওয়ার । পাশাপাশি এই এলাকার বেশ কয়েকটি বাড়ি, ফসলের জমি চলে গিয়েছে নদীতে । অন্যদিকে নদী তীরবর্তী উর্বর জমিতে বালি পরে ফলন ক্ষমতা নষ্ট হচ্ছে।






কয়েক সপ্তাহের টানা বৃষ্টিতে  বালাভুত গ্রাম পঞ্চায়েতের ঝাউকুঠি, চর ঝাউকুঠি গ্রামে জনজীবন বিপর্যস্ত। ভাঙ্গনের জেরে একই সমস্যা তৈরি হয়েছে চর বালাভুতেও। বিএসএফ সূত্রের খবর - কালজানী নদীতে জল বেড়ে যাওয়ার ফলে কাটাতার এবং বর্ডার রোড ভেঙ্গে গিয়েছে। হাইমাষ্ট টাওয়ার ভেঙ্গেছে । প্রতিটি রিপোর্ট পাঠানো হয়েছে হেড কোয়ার্টারে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.