শুক্রের ৩৭ টি আগ্নেয়গিরিতে মাঝেমধ্যেই বিস্ফোরণ ঘটে
১৯৯০ সালের পর থেকে মোট ১৩৩ টি আগ্নেয়গিরির সন্ধান পাওয়া গিয়েছিল শুক্রে। এরমধ্যে এখন ৩৭ টি সক্রিয় রয়েছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। বেশ কয়েকটিতে তার মধ্যে বিস্ফোরণও ঘটেছে। বাকি অনেকগুলিতে এখন ধীরে ধীরে অগ্নুৎপাত শুরু হয়েছে। বিজ্ঞানীরা বলছেন, এই গ্রহটি ভৌগোলিকভাবে খুব অস্থির। এই গ্রহটি বেশি দিন শান্ত থাকতে পারছে না।
এটিতে প্রায়শই এমন কার্যকলাপ হয়ে থাকে। এই আগ্নেয়গিরির বেশিরভাগই আবার শুক্র গ্রহের দক্ষিণ গোলার্ধে অবস্থিত। সম্প্রতি মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এই আগ্নেয়গিরিগুলি আবিষ্কার করেছেন। বিজ্ঞানীরা দাবি করেছেন শুক্রে অবস্থিত এই আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত হয়েছে। এই অগ্নুৎপাতের ফলে শুক্রের মাটিতে গভীর গর্তের সৃষ্টি হয়েছে।
মনে করা হয়, শুক্রের টেকটোনিক প্লেটগুলি এখনও অস্থির অবস্থায় রয়েছে। এমনকি এই আগ্নেয়গিরিতে বিস্ফোরণের ফলে অগ্নুৎপাত ও ভূমিকম্পও দেখা দিয়েছে। জিওফিজিক্স ইনস্টিটিউটের বিজ্ঞানী আনা গুলছার জানিয়েছেন, শুক্র মোতেই ভৌগলিক ভাবে শান্ত না। প্রায়ই এমন আগ্নেয়গিরিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এর মধ্যে জেটি সবচেয়ে বড় সেটি আকারে ২১০০ কিমি ব্যসবিশিষ্ট।
Post a Comment