করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভারত ভাল জায়গায় রয়েছে, বললেন অমিত শাহ - The News Lion

করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভারত ভাল জায়গায় রয়েছে, বললেন অমিত শাহ




করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভারত ভাল জায়গায় রয়েছে। রবিবার এক অনুষ্ঠানে এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহ এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সিএপিএফ দেশব্যারী এমাসের শেষে ১.৩৭ কোটি চারাগাছ লাগানোর লক্ষ্যমাত্রা নিয়েছে। সেই অনুষ্ঠানেই ভাষণ দেন অমিত শাহ।





অমিত শাহ ওই অনুষ্ঠানে বলেন, করোনা বিরুদ্ধে বিশ্বে যদি সফল লড়াই হয়ে থাকে, ত ভারতে। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে সে লড়াই চলছে। আক্রান্তের নিরিখে ভারত তৃতীয় স্থানে এই মুহুর্তে আক্রান্তের নিরিখে ভারতের স্থান তৃতীয়। এখনও পর্যন্ত ভারতে আক্রান্ত বয়েছেন ৮৫৬,০৬২ জন। এখনও পর্যন্ত ২২৭৬২ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে গিয়েছেন ৫৪১,২২৭ জন।






সব চেয়ে খারাপ অবস্থা মহারাষ্ট্রের। দেশের করোনা পরিস্থিতির পর্যালোচনায় প্রধানমন্ত্রী শনিবার দেশের করোনা পরিস্থিতির পর্যালোচনা করেন প্রধানমন্ত্রী। বিভিন্ন রাজ্যের প্রস্তুতিও খতিয়ে দেখেন তিনি।




প্রধানমন্ত্রী করোনা নিয়ে সচেতনতার ওপর জোর দিয়েছেন। করোনা মোকাবিলায় পুরো দিল্লিতে যে পদক্ষেপ নেওয়া হয়েছে, তা অনুসরণ করতে রাজ্যগুলিকে পরামর্শ দিয়েছেন তিনি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.