আজ দুপুরে ইন্ডিয়া গ্লোবাল উইক ২০২০-এর উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই অনুষ্ঠানে বিশ্বের ৩০ টি দেশের প্রায় ৫ হাজার প্রতিনিধি অংশ নেবেন। ভাইরাসের
হানায় ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে কীভাবে চাঙ্গা করা যায়, তা নিয়েই এই বৈঠকে আলোচনা হবে বলে জানা গিয়েছে।
৩
দিনের ভার্চুয়াল এই ইভেন্টের বক্তা প্রায় ২৫০ জনের মতো। এদিন অনুষ্ঠানের শুরু
করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যাঙ্কিং অ্যান্ড ফিনান্স ছাড়াও জিওপলিটিকস, বিজনেস, টেকনোলজি, ফার্মা, ডিফেন্স ছাড়াও আর্ট ও কালচার নিয়েও আলোচনা হবে এই বৈঠকে। বৈঠকের
মূল বিষয় পুনরুত্থান: ভারত এবং এক নতুন পৃথিবী।
এই
অনুষ্ঠান নিয়ে টুইট করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, এই
অনুষ্ঠানে বিশ্বের নেতাদের চিন্তাকে এক জায়গায় দাঁড় করাবে। কোভিড পরবর্তী বিশ্বেকিংবা ভারতে কী সুযোগ রয়েছে তা নিয়েও আলোচনা হবে এই বৈঠকে।
বিশেষজ্ঞরা মনে করছেন ভার্চুয়াল বৈঠক হলেও, এই অনুষ্ঠানে
প্রধানমন্ত্রীর সঙ্গে শিল্পপতিদের আলোচনা হবে।
Post a Comment