বন্ধ ইস্ট-ওয়েস্ট মেট্রোর টানেল তৈরির কাজ - The News Lion

বন্ধ ইস্ট-ওয়েস্ট মেট্রোর টানেল তৈরির কাজ




বন্ধ ইস্ট-ওয়েস্ট মেট্রোর টানেল তৈরির কাজ। কারন করোনার প্রভাব এবার ইস্ট ওয়েস্ট মেট্রোয়। সূত্রের খবর, প্রায় ৩০ জন কর্মী-আধিকারিক করোনা আক্রান্ত৷ এদের মধ্যে টানেল তৈরির ইনটার্জও রয়েছেন বলে খবর। ধর্মতলা থেকে বউবাজার অংশে মেট্রোর সুড়ঙ্গ নির্মাণের যারা কাজ করছিলেন তাদের একাংশ কর্মী-আধিকারিকই আক্রান্ত হয়েছেন৷ ফলে আপাতত টানেল খোঁড়ার কাজ বন্ধ রেখেছে কর্তৃপক্ষ৷




 ধর্মতলা থেকে বউবাজার অংশে যে সব কর্মী আধিকারিক কাজ দেখাশোনা করছিলেন, তাদের সংখ্যা প্রায় ১৫০ জন। এর মধ্যে কে এম আর সি এল’এর আধিকারিকদের পাশাপাশি নির্মাণ সংস্থার আধিকারিকরাও রয়েছেন। জানা গিয়েছে প্রত্যেকেই কোয়ারেনটাইনে পাঠানো হয়েছে৷ এবং টানেল সহ প্রকল্প এলাকা স্যানিটাইজ করা হয়েছে।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.