সুশান্তের মৃত্যুএ এক মাস পরে সোশ্যাল মিডিয়ায় প্রথম পোস্ট অঙ্কিতার - The News Lion

সুশান্তের মৃত্যুএ এক মাস পরে সোশ্যাল মিডিয়ায় প্রথম পোস্ট অঙ্কিতার



 সুশান্তের মৃত্যুএ এক মাস পরে সোশ্যাল মিডিয়ায় প্রথম পোস্ট অভিনেত্রী তথা সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডের। অঙ্কিতার ইনস্টাগ্রামে শেষ পোস্ট ছিল ১৩ জুন। ১৪ জুন ঘটে সেই অঘটন। আর তার ঠিক এক মাস পরে অর্থাৎ ১৪ জুলাই ইনস্টাগ্রামে পোস্ট করলেন।



 সরাসরি সুশান্তের কথা উল্লেখ না করলেও, নেটিজেনরা মনে করছেন এই পোস্ট প্রয়াত অভিনেতার জন্যই।  অঙ্কিতা তাঁর বাড়ির ঠাকুরের মূর্তিগুলির একটি ছবি পোস্ট করেছেন। ঠাকুরের সামনে রাখা একটি প্রদীপ আর সাদা ফুল। ক্যাপশনে লেখা, ঈশ্বরের সন্তান। সুশান্তের নাম কোথাও নেই। কিন্তু যেহেতু তাঁর মৃত্যুর ঠিক এক মাস পূর্ণ হল আজ, তাই নেটিজেনরা মনে করছেন এই পোস্ট আদপেই সুশান্তের জন্য।




 সুশান্তের মৃত্যুর পর থেকে তিনি একবারও সোশ্যাল মিডিয়া বা সংবাদমাধ্যমের সামনে কোনও কথা বলেননি। এক সংবাদমাধ্যম থেকে তাঁকে ফোন করে প্রথম সুশান্তের মৃত্যুর খবর দেওয়া হয়। তিনি কী বলে আঁতকে উঠে ফোনটি রেখে দেন। এর পরে বিধ্বস্ত অবস্থায় তাঁকে সুশান্তের শেষকৃত্যে দেখা গিয়েছে। কিন্তু কোনও কথা বলেননি তিনি। সুশান্ত ও অঙ্কিতার বন্ধু সন্দীপ সিং ও মহেশ শেট্টি জানিয়েছিলেন, মৃত্যুর খবর পাওয়ার পর থেকে ভেঙে পড়েছিলেন অঙ্কিতা। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.