করোনা থেকে মুক্তি পেল লাখেরও বেশি মানুষ
করোনা মোকাবিলায় কিছুটা অগ্রগতি বাংলাদেশে।করোনা থেকে সুস্থ হওয়ার সংখ্যা লাখ ছাড়িয়েছে। ঢাকায় স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন আরও ৪ হাজার ৯১০ জন। ফলে মোট সুস্থ হলেন ১ লক্ষ ৩ হাজার ২২৭ জন।
গত ২৪ ঘণ্টয় মৃত্যু হয়েছে আরও ৩৩ জনের। মোট মৃত ২ হাজার ৪২৪ জন। সুস্থতার হার ৫৪ দশমিক ৩১ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ২৮ শতাংশ। রিপোর্টে বলা হয়েছে, এখনও পর্যন্ত মৃতদের মধ্যে ১ হাজার ৯১৩ জন পুরুষ এবং ৫১১ জন মহিলা।
আর সর্বাধিক মৃত্যু হচ্ছে রাজধানী ঢাকা সংলগ্ন ও ঢাকা বিভাগেই। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগে ১৩ জন, চট্টগ্রাম বিভাগে ৩ জন, রাজশাহী বিভাগে ৪ জন, রংপুর বিভাগে ২ জন, সিলেট বিভাগে ৫ জন, খুলনা বিভাগে ৫ জন এবং বরিশাল বিভাগে একজন।
Post a Comment