করোনা আক্রান্ত মন্ত্রী সাধন পান্ডের স্ত্রী - The News Lion

করোনা আক্রান্ত মন্ত্রী সাধন পান্ডের স্ত্রী






ফের করোনার থাবা রাজ্যের আরও এক মন্ত্রীর ঘরে। আক্রান্ত হলেন মন্ত্রী সাধন পাণ্ডের স্ত্রী। কয়েকদিন আগেই করোনা আক্রান্ত হয়ে তাঁর শ্যালকের মৃত্যু হয়েছে। এরপরই তাঁর স্ত্রী’র শরীরে করোনা ভাইরাস ধরা পড়েছে।





এর আগে রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু করোনায় আক্রান্ত হন। অন্যদিকে ফলতার বিধায়ক তমোনাশ ঘোষের মৃত্যু হয়েছে করোনায়।






মঙ্গলবার মন্ত্রী জানিয়েছেন, রবিবার আমরি হাসপাতালে তাঁর শ্যালক শংকর বন্দ্যোপাধ্যায়ের করোনায় মৃত্যু হয়। এর পরই গোটা পরিবারের করোনা পরীক্ষা করানো হয়। তাতে তাঁর স্ত্রী’র রিপোর্ট পজিটিভ এসেছে। সাধনবাবু জানান, হোম আইসোলেশনে রয়েছে সুপ্তি দেবী। তাঁর অবস্থা স্থিতিশীল।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.