মুক্তি পেল বর্ণ চক্রবর্তীর গান ‘সময় গুলো’ - The News Lion

মুক্তি পেল বর্ণ চক্রবর্তীর গান ‘সময় গুলো’




ঢাকা প্রতিনিধি : হিউজ টিভির ইউটিউব চ্যানেলে সম্প্রতি মুক্তি পেল তরুণ সঙ্গীতশিল্পী বর্ণ চক্রবর্তীর নতুন গান ‘সময় গুলো’। গানটি লিখেছেন শিফফাত শাহরিয়ার।বর্ণ চক্রবর্তী বলেন, ‘ইচ্ছে হয় মূল ধারার গানের কম্পোজিশনের বাইরে গিয়ে একটু ভিন্ন ভাবে নতুন কোনো কম্পোজিশন করতে।


‘সময় গুলো’ গানটি তেমনি একটি গান, যেখানে আমি আমাকে ভেঙেছি। আশা করি শ্রোতাদের ভালো লাগবে।’গানের ভুবনে তরুণ তুর্কি বর্ণ চক্রবর্তী। তার বাবা-মা গানের মানুষ। তাই ছোটবেলা থেকে গানের ভেতরেই বেড়ে ওঠা তার। চারুকলায় উচ্চতর ডিগ্রি নিয়েও বর্ণর পরিচিতি, তিনি গানের মানুষ।


২০১২ সাল থেকে নির্মাণ করে চলেছেন অসংখ্য মিউজিক ভিডিও, নাটক, বিজ্ঞাপন ও প্রামাণ্যচিত্র।বর্ণ চক্রবর্তী দেশের গুণী শিল্পী ফাহমিদা নবী, পারভেজ সাজ্জাদ, জয় শাহরিয়ার ও বেলাল খানের মতো জনপ্রিয় শিল্পীদের নিয়েও কাজ করেছেন। ‘রবীন্দ্র ফিউশন-১’ এবং ‘লালন ফিউশন-১’ শিরোনামে দুটি ভিন্নধর্মী কাজ করেছেন। একইভাবে ফিল্মি সিরিজের তিনটি অ্যালবামও করেছেন তিনি।


এছাড়া বিভিন্ন দিবসকে ঘিরে আয়োজন থাকে বর্ণ চক্রবর্তীর। বাবা-মা দিবস কিংবা প্রাণের পয়লা বৈশাখে থাকে ভিন্ন আয়োজন। যা শ্রোতাদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সমাজের নানা অসঙ্গতি নিয়েও গান প্রকাশ করেন। হরতাল-অবরোধের ক্ষতিকর দিক নিয়ে ‘দেশ প্রেমিক’ এবং ‘সংখ্যালঘু’ শিরোনামের গান দুটি বেশ শ্রোতাপ্রিয়তা পেয়েছে।


৪ বছর আগে ‘কুচ ইশ্ তারা’ শিরোনামে একটি হিন্দি গান লিখেন তিনি। পরে তাতে সুর বসিয়ে গাওয়ালেন ভারতের মুম্বাই শহরে বেড়ে উঠা আরেক তরুণ সঙ্গীত পরিচালক ও কণ্ঠশিল্পী প্রয়াগ জোশিকে দিয়ে। এই গানটির মিউজিক ভিডিওটিও নির্মাণ করেছেন বর্ণ চক্রবর্তী।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.