ভারত থেকে বাংলাদেশের জন্য ‘ঈদ উপহার’ যাচ্ছে আজ
সেতু নিউজ ডেস্ক : ঈদ উপলক্ষে বাংলাদেশকে ১০টি ব্রডগেজ ইঞ্জিন (লোকোমোটিভ) ঈদ উপহার দিচ্ছে ভারত। এ উপহার আজ সোমবার দেশিটিতে গিয়ে পেছৈবে।আজ বেলা ৩টায় লোকোমোটিভগুলো আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হবে।
দর্শনা-গেদে ইন্টারকানেকশন পয়েন্টের মাধ্যমে লোকোমোটিভগুলো হস্তান্তর করবে ভারতীয় রেল কর্তৃপক্ষ।বাংলাদেশের রেলপথ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই মন্ত্রী রেল ভবন থেকে এবং ভারতের রেলমন্ত্রী দিল্লি থেকে অনলাইনের মাধ্যমে যুক্ত হয়ে এই হস্তান্তর কার্যক্রম সম্পন্ন করবেন।বাংলাদেশ রেলওয়ের ৭২ শতাংশ লোকোমোটিভের উপযোগ ইতোমধ্যে শেষ হয়ে গেছে। এ সংকট কাটাতে প্রথমবারের মতো গত বছর ভারত থেকে ইঞ্জিন ভাড়া নেওয়ার উদ্যোগ নিয়েছিল সরকার।
Post a Comment