বাংলাদেশের সাংসদ ইসরাফিল আলম মারা গেছেন - The News Lion

বাংলাদেশের সাংসদ ইসরাফিল আলম মারা গেছেন





ঢাকা প্রতিনিধি : করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন বাংলাদেশের নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর।আজ সোমবার সকাল ৬টা ২০ মিনিটে কর্তব্যরত তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ইসরাফিলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় মেয়ে ইসরাত সুলতানা।



গত ২৩ জুলাই শারীরিক সমস্যাজনিত কারণে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয় ইসরাফিল আলমকে। লিভারে পানি জমাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি।



হাসপাতালে চিকিৎসকধীন অবস্থায় শরীরের অবনতি হলে দুইদিন থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। এ অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।রাজনৈতিক জীবনে ইসরাফিল আলম নওগাঁ- ৬ আসন থেকে পর পর তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং নওগাঁ জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.