মেক্সিকোয় একটি নেশা মুক্তি কেন্দ্রে ভয়াবহ হামলা, নিহত ২৪ - The News Lion

মেক্সিকোয় একটি নেশা মুক্তি কেন্দ্রে ভয়াবহ হামলা, নিহত ২৪




মেক্সিকোয় একটি নেশা মুক্তি কেন্দ্রে ভয়াবহ হামলার ঘটনায় নিহত হয়েছেন কমপক্ষে ২৪ জন। আহতের সংখ্যা ৭।  স্থানীয় সময় অনুসারে বুধবার রাতে এই হামলার ঘটনা ঘটে।







বুধবার সিকিউরিটির সেক্রেটারি পেড্রো আলবার্তো কর্টেস জাভালা এই ভয়াবহ হামলার খবর সম্পর্কে নিশ্চিত করেছেন। জানানো হয়েছে, যারা ওই নেশা মুক্তি কেন্দ্রে ছিল, তাঁদের সবাইকে গুলি করে দুষ্কৃতীরা।গত মাসে আরও একটি সশস্ত্র হামলার পর ফের একবার হামলার ঘটনায় যথেষ্ট উদ্বিগ্ন সে দেশের প্রশাসন ও সাধারণ মানুষ।








জানা গিয়েছে, সশস্ত্র দল্টী একটি লাল ট্রাকে করে ওই কেন্দ্রে পৌঁছে রোগীদের দিকে কয়েক দফা টানা গুলি ছোঁড়ে। এরপরেই তাঁরা পালিয়ে যায়। গুলিতে আহত ব্যক্তিদের দ্রুত অন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.