বাংলায় বজ্রপাতে মৃত কমপক্ষে ১১ - The News Lion

বাংলায় বজ্রপাতে মৃত কমপক্ষে ১১



বাংলায় বজ্রপাতে মৃত কমপক্ষে ১১। সোমবার বাঁকুড়া, পূর্ব বর্ধমান ও হাওড়া জেলায় ভয়াবহ বজ্রপাতের জেরে মৃত্যু হয়েছে কমপক্ষে ১১ জনের, আহত হয়েছেন আরও ৪ জন। সরকারি সূত্র অনুসারে জানা গিয়েছে, বাজ পড়ে বাঁকুড়াতে ৫ জনের মৃত্যু হয়েছে। পূর্ব বর্ধমানেও মৃত্যু হয়েছে ৫ জনের। হাওড়াতে মৃত্যু হয়েছে ১ জনের।



সূত্রের খবর, ৫ জনের মধ্যে বাঁকুড়ার ওন্দা ও বাঁকুড়া সদর পুলিশ স্টেশনের আওতায় এক মহিলা সহ দুই জনের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে যখন বাজ পড়ে, তখন তাঁরা মাঠে কাজ করছিল।  এছাড়া ওন্দাতেই অন্য দুজনের মৃত্যু হয়েছে ও অপরজনের মৃত্যু হয়েছে গঙ্গাজলঘাঁটিতে।



সূত্রের খবর, পূর্ব বর্ধমানে ৫ জনের মধ্যে ৩ জন গলসি থানার এলাকায় ৩ টি গ্রামে মৃত্যু হয়েছে। তাঁরা যখন ক্ষেতে কাজ করছিলেন, সে সময় মৃত্যু হয় তাঁদের। খন্দঘোষ থানা এলাকায় দুবরাজহাটে বজ্রপাতে অন্য এক মহিলার মৃত্যু হয়েছে।



জানা যাচ্ছে, দেওয়ানদীঘি এলাকার তালিত গ্রামে বজ্রপাতেরব সময় একটি পুকুরে স্নান করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে এবং আরও চারজন আহত হয়েছে। হাওড়া জেলার বাগনান এলাকায় বজ্রপাতের সময় কৃষক গাছের নীচে দাঁড়িয়েছিলেন। দুর্ভাগ্যবশত গাছের ওপরেই বাজ পড়ে মৃত্যু হয় ৫০ বছরের ওই ব্যক্তির।


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.