করোনা আক্রান্ত রচনা! এ বিষয় কি বললেন অভিনেত্রী
ক্রমশ দেশজুড়ে হু হু করে বাড়ছে সংক্রমণ। এই পরিস্থিতিতে শুরু হয়েছে শুটিং। কার্যত রিস্ক নিয়েই কাজ চালাচ্ছেন কলাকুশলীরা। আর এর মধ্যেই খবর ছড়ায় যে অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় করোনা ভাইরাসে আক্রান্ত। তিনি হাসপাতালে ভর্তি। কিন্তু এই খবরটি সম্পূর্ণ মিথ্যে বলে উড়িয়ে দিয়েছেন। এমনকি স্বয়ং রচনা একটি ভিডিওর মাধ্যমে এই বিষয়ে স্পষ্ট জানিয়েছেন।
দিদি নম্বর ওয়ান রিয়্যালিটি শোয়ের সেটে একটি ভিডিও করে রচনা জানান তিনি সম্পূর্ণ সুস্থ। করোনা আবহ চলছে কিন্তু শুরু হয়েছে দিদি নম্বর ওয়ান এর শুটিং। রচনা জানান যথেষ্ট সাবধানতা বজায় রেখেই হচ্ছে কাজ। কিন্তু এতদিন পরে কাজ শুরু হওয়ায় খুবই আনন্দিত তিনি। তাই বলছেন, “অনেকদিন পরে দিদিদের সঙ্গে দেখা হচ্ছে।
কাজ করতে খুব মজা লাগছে।” কিন্তু রচনা বলছেন, “মাঝে ইউটিউবে ভাইরাল করা হয় যে আমার নাকি খুব শরীর খারাপ। আমি নাকি কোভিড ১৯ এ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি যেটা একদম ভুল।
Post a Comment