বিশ্বে আক্রান্তের সংখ্যা ছাড়াল ১ কোটি ৪০ হাজার - The News Lion

বিশ্বে আক্রান্তের সংখ্যা ছাড়াল ১ কোটি ৪০ হাজার


  বিশ্বের ১১৩টি দেশ থাবা বসিয়েছে করোনা। আর সেই দেশগুলিতে ক্রমশ করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত ও দক্ষিণ আফ্রিকায় সংক্রমণের তীব্রতা বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই দেশগুলোতে সংক্রমণ এখনও চূড়ায় পৌঁছেনি। অর্থাৎ এই চারটি দেশে আগামীতে আরও ভয়ঙ্কর রূপ নিতে যাচ্ছে করোনা। ওয়ার্ল্ডমিটারস কোভিড ট্র্যাকার অনুযায়ী, এই মুহূর্তে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪১লক্ষ ৯২ হাজার ২২২। মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লক্ষ ৯৯ হাজার ৩৭০। তবে, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৪ লক্ষ ৫৫হাজার ২০৩জন। 



এখনও পর্যন্ত সবচেয়ে খারাপ অবস্থা আমেরিকার। সে দেশে আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩৭ লক্ষ ৭০ হাজার ০১২। সেখানে মৃত্যু হয়েছে ১ লক্ষ ৪২হাজার ০৬৪ জনের। আক্রান্তের নিরিখে আমেরিকার পরেই যার নাম রয়েছে সে হল ব্রাজিল। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ২০ লক্ষ ৪৮ হাজার ৭০০ জন, মৃত্যু হয়েছে ৭৭ হাজার ৯৩৪ জনের।


মৃতের নিরখেও দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। করোনা আক্রান্তের ক্ষেত্রে তৃতীয় স্থানে রয়েছে ভারত। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১০লক্ষ ৪০ হাজার ৪৯৭আর মৃতের সংখ্যা ২৬ হাজার ২৮৫ জন।  আক্রান্তের নিরিখে চার নম্বরে রয়েছে রাশিয়া, সেখানে ৭ লক্ষ ৫৯ হাজার ২০৩ মানুষ করোনায় আক্রান্ত, মৃত্যু হয়েছে ১২ হাজার ১২৩ জনের।




করোনা আক্রান্তের নিরিখে পঞ্চম স্থানে রয়েছে পেরু। সেখানে মোট ৩ লক্ষ ৪৫ হাজার ৫৩৭ জন করোনায় আক্রান্ত, মৃত্যু হয়েছে ১২ হাজার ৭৯৯ জনের। আক্রান্তের নিরিখে ৬ নম্বরে রয়েছে দক্ষিণ আফ্রিকা। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৩৭ হাজার ৫৯৪ জন, মৃতের সংখ্যা ৪,৮০৪।


মৃত্যুর নিরিখে তৃতীয় স্থানে রয়েছে ব্রিটেনে। ব্রিটেনে মোট মৃতের সংখ্যা ৪৫ হাজার ২৩৩ জন, আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৯৩ হাজার ২৩৯।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.