চির নিরুদ্দেশে চলে গেলেন অরুণ গুহঠাকুরতা - The News Lion

চির নিরুদ্দেশে চলে গেলেন অরুণ গুহঠাকুরতা

প্রয়াত বাংলা সিনেমার জনপ্রিয় ও বর্ষীয়ান অভিনেতা অরুণ গুহঠাকুরতা ৷ তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে টলি পাড়ায়।  ১ জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে রাস্তায় পড়ে গিয়েছিলেন অভিনেতা। হাসপাতালে নিয়ে যাওয়ার পর করোনা পরীক্ষা হলে রিপোর্ট পজিটিভ এসেছিল। এরপর বেশ কয়েকদিন ধরে এম আর বাঙুর হাসপাতালে ভর্তি থাকার পর মঙ্গলবার দুপুর পৌনে ২টো নাগাদ মৃত্যু হয় অরুণ গুহঠাকুরতার।




 এদিন ফেসবুকে তাঁর মৃত্যুর সংবাদ নিশ্চিত করেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী।বাংলা সিনেমার এই বর্ষীয়ান শিল্পী ছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবির পরিচিত মুখ। 




 টলিপাড়ার পরিচিত মুখ ছিলেন তিনি ৷ নিজের প্রাণবন্ত স্বভাবের জন্য সবার প্রিয় পাত্রও ছিলেন৷ তাঁর মৃত্যুতে শ্রদ্ধা জানিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী। বুধবার শেষকৃত্য সম্পন্ন হবে।   সিনেমাওয়ালা’, ‘বিসর্জন’, ‘জ্যেষ্ঠপুত্র’-র মতো ছবিতে অভিনয় করেছিলেন। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.