বিধায়ক মৃত্যুর গোটা ঘটনাকে রাজনীতিকে সঙ্গে জুড়তে চাইছে বিজেপি, মমতা
বুধবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন যে
হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের রহস্য মৃত্যুর ঘটনায় কোনওভাবেই রাজনীতির যোগ নেই। তবে বিজেপি গোটা ঘটনার সঙ্গে রাজনীতিকে জুড়তে চাইছে।
এদিন তিনি বলেন বিধায়কের রহস্য মৃত্যুর ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসার প্লটে সাজাতে চাইছে বিজেপি। যদিও এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। এটি পুরোপুরি আত্মহত্যার ঘটনা।
বুধবার রাষ্ট্রপতিকে একটি চিঠি লেখেন বাংলার মুখ্যমন্ত্রী। বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের পোস্ট মর্টেম রিপোর্টও নিজের চিঠিতে উল্লেখ করেন মমতা। তিনি লেখেন, রাজ্য পুলিশের হাতে বিধায়কের ময়নাতদন্তের রিপোর্ট এসে পৌঁছেছে। সেখানে আত্মহত্যাই সন্দেহ করা হচ্ছে। স্থানীয় টাকা লেন দেনের ঘটনার সঙ্গে এই রহস্য মৃত্যুর যোগ থাকতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেছেন মমতা।
চিঠিতে মমতা আরও লেখেন বিধায়কের পকেট থেকে একটি সুইসাইড নোট মিলেছে। সেখানে দুজন ব্যক্তির নাম উল্লেখ রয়েছে। যারা এই টাকা লেনদেন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিল বলে মনে করছে পুলিশ। গোটা ঘটনায় দুঃখপ্রকাশ করে মমতা বলেন, এই ঘটনা কোনওভাবেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয়, কিন্তু সেভাবেই গোটা ঘটনাকে সাজাতে চাইছে বিজেপি।
Post a Comment