করোনায় বিশ্বের উন্নয়ন পিছিয়ে যাবে বহু বছর, বললেন জাতিসংঘের মহাসচিব - The News Lion

করোনায় বিশ্বের উন্নয়ন পিছিয়ে যাবে বহু বছর, বললেন জাতিসংঘের মহাসচিব






করোনায় বিশ্বের  উন্নয়ন পিছিয়ে যাবে বহু বছর বলে জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। মঙ্গলবার এসডিজি অর্জনের অগ্রগতি শীর্ষক এক উচ্চপর্যায়ের রাজনৈতিক ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আশঙ্কার কথা জানান।





তিনি বলেন, করোনা সংকট আঘাত হানার আগে থেকেই বিশ্ব ২০৩০ সালের লক্ষ্য অর্জনের সঠিক পথে ছিল না। একসময় আমাদের মরিয়াভাবে এগিয়ে যাওয়া দরকার ছিলো।






তিনি বলেন, কোভিড-১৯ আমাদের কয়েক বছর, এমনকি কয়েক দশক পেছনে নিয়ে যেতে পারে। এটি দেশগুলোকে বিশাল আর্থিক ও প্রবৃদ্ধির চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। এই সংকট আমাদের এসডিজি থেকে আরও দূরে নিয়ে যাচ্ছে।






গুতেরেস বলেন, করোনা এমন সময়ে আঘাত হেনেছে যখন বিশ্ব আগে থেকেই অগ্রহণযোগ্যভাবে দারিদ্র্য বৃদ্ধি, দ্রুত জলবায়ু পরিবর্তন, অব্যাহত লিঙ্গবৈষম্য এবং অর্থায়নে বিশাল ব্যবধানের মতো বিভিন্ন চ্যালেঞ্জের মুখে।






তিনি বলেন, সব ঠিক হয়ে যাবে- আমি এটা বলতে আসিনি। আমাদের নিজেদের প্রতি সৎ থাকতে হবে। করোনা সংকট আমাদের অতীত ও বর্তমান ব্যর্থতার জন্যই ধ্বংসলীলা চালাচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.