ইন্দোনেশিয়ায় অতি বৃষ্টিতে ভূমিধসে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে - The News Lion

ইন্দোনেশিয়ায় অতি বৃষ্টিতে ভূমিধসে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে





ইন্দোনেশিয়ায় অতি বৃষ্টিতে ভূমিধসে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে ও শত শত লোক ঘরহারা হয়েছেন।  ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের একটি জেলায় এ দুর্যোগ ঘটেছে।




দেশটির উত্তর লুয়ু জেলায় হঠাৎ বানের জলে  ভেসে ২৩ জন নিখোঁজ রয়েছেন, উদ্ধারকারী দলের কর্মকর্তারা তাদের সন্ধানে তল্লাশি চালিয়ে যাচ্ছেন। গণমাধ্যমে প্রকাশিত ছবিতে এক গ্রামে ক্ষতিগ্রস্ত একটি বাড়ি ও ঘন কাদার মধ্যে আধা ডুবন্ত একটি ট্রাক দেখা গেছে।  স্থানীয় বিমানবন্দরের একটি রানওয়েও কাদা ও আবর্জনায় ডুবে ছিল।




দুর্যোগ প্রশমন সংস্থা এবং উদ্ধারকর্মীরা  জানান, ভারি বৃষ্টিপাতে বেশ কয়েকদিন ধরে নিকটবর্তী তিনটি নদীতে প্লাবন দেখা দিয়েছিল, তখন ৬৫৫ জন লোককে সরিয়ে নেওয়া হয়। নির্দিষ্টভাবে বর্ষাকালে ইন্দোনেশিয়া ঘনঘন বন্যা ও ভূমিধসের মতো দুর্যোগের শিকার হয়। বন উজাড়ের কারণে এই পরিস্থিতি দিন দিন আরো অবনতি হচ্ছে।





জানুয়ারিতে দেশটির রাজধানী জাকার্তায় স্মরণকালের মধ্যে অন্যতম ভারি বৃষ্টিপাত হয়েছিল। ওই বৃষ্টিপাতে দেখা দেওয়া হঠাৎ বন্যায় ৬৬ জনের মৃত্যু হয়েছিল।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.