আজকের রাশিফল
মেষ রাশি:
আপনি, আচমকা একটা সমাধান পেতে পারেন আজ। সারা দিনে যা কাজ করবেন, নিজেই সে সবে নেতৃত্ব দবেন বলে মনে হচ্ছে। প্রেমের জন্য ভাল সময়। ব্যবসায় খরচ বাড়তে পারে। আর্থিক চাপ বাড়বে। কজের জন্য ব্যস্ত থাকতে হবে। স্ত্রীর ব্যাপারে কোনও বাজে চিন্তা আসতে পারে। মাথার যন্ত্রণা বাড়তে পারে। ব্যবসায় কোনও নতুন কাজ হতে পারে। পাওনা নিয়ে অশান্তির আশঙ্কা। সন্তানের জন্য চিন্তা বাড়তে পারে।
বৃষ রাশি:
সকালের দিকে কোনো ভালো সংবাদ পেতে পারেন। বৈদেশিক অর্ডার লাভের যোগ প্রবল। সাংবাদিকদের কাজের ব্যস্ততা বাড়তে পারে। দুপুর থেকে কোনো প্রত্যাশিত কাজে অগ্রগতি হবে। গৃহ, আবাসন ভূমি বা বাহন সংক্রান্ত বিষয়ে ভালো ফল পাবেন।
মিথুন রাশি:
গৃহশান্তি ফিরে পাবেন। যানবাহন লাভের স্বপ্ন পূরণ হতে পারে। কোনো আত্মীয়ের সাহায্য আশা করতে পারেন। দুপুর থেকে প্রেম ও রোমান্স শুভ। সন্তানের বিদ্যাক্ষেত্রে কোনো সাফল্য আসবে। সঙ্গীত ও অভিনয় শিল্পীদের কাজের চাপ বাড়তে পারে।
কর্কট রাশি:
টাকা আদায়ের যোগ রয়েছে। খুচরা ও পাইকারী ব্যবসায় সকালের দিকে ভালো বেচাকেনা হবে। দুপুর থেকে গার্মেন্টস ও বস্ত্র ব্যবসায়ীরা ভালো আয় রোজগার আশা করতে পারেন। ছোট ভাই বোনের জন্য অর্থ ব্যয় করতে হবে। বিকাশ ও মানিএক্সেঞ্জ ব্যবসায় আশানুরুপ আয়ের সম্ভাবনা রয়েছে।
সিংহ রাশি:
আপনার ক্ষমতা বৃদ্ধি অব্যাহত থাকবে। তবে জীবন সাথীর সাথে কিছু ভুল বোঝাবুঝির আশঙ্কা রয়েছে। দুপুরের পর থেকে বকেয়া ধন আদায় ও ধন সঞ্চয়ের যোগ প্রবল। ব্যাংক লেনদেনে সফল হবেন। কোনো সামাজিক অনুষ্ঠানে আপ্যায়িত হবার সুযোগ রয়েছে।
কন্যা রাশি:
দিনটি সকালের দিকে ব্যয় বহুল ও ঝামেলাপূর্ণ থাকবে। ভ্রমণে ব্যয় বৃদ্ধির আশঙ্কা। আপনার কোনো মূল্যবান ডকুমেন্ট আসতে দেরি হতে পারে। আইনগত বা আয়কর সংক্রান্ত ঝামেলায় ভুগতে পারেন। দুপুরের পর সকল সমস্যার সমাধান খুঁজে পাবেন। প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। মাসিক অস্থিরতা কমে আসতে পারে।
তুলা রাশি:
ব্যবসায় বন্ধুর সাহায্য পেয়ে যাবেন। কোনো অর্ডার পাওয়ার ক্ষেত্রে বড় ভাই এর সাহায্য আশা করতে পারেন। দুপুরের পর বৈদেশিক কাজে ব্যয় বৃদ্ধি পাবে। ট্রাভেল এজেন্সী ও ট্রান্সপোর্ট ব্যবসায় ভালো আয় রোজগার হবে। প্রবাসীদের আকামা সংক্রান্ত জটিলতার অবশান হতে পারে।
বৃশ্চিক রাশি:
কর্মস্থলে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। ব্যবসা বাণিজ্যে আশানুরুপ অগ্রগতি হবে। পিতার সাহায্য পেতে পারেন। কোনো পদস্ত কর্মকর্তার সহায়তায় ট্রেনিংএ অংশ নেবার সুযোগ পেয়ে যাবেন। দুপুরের পর আয় উন্নতি বৃদ্ধির যোগ। বন্ধুর সাহায্য পেতে পারেন। ঠিকাদারী কাজে নতুন অর্ডার লাভের সম্ভাবনা প্রবল।
ধনু রাশি:
আজ প্রিয়জনের উপর ঘৃণা তৈরি পারে। অনেক দিন ধরে আশা করা কোনও জিনিস আজ পেতে পারেন। অতিরিক্ত ভোগের ইচ্ছা খরচ বাড়াতে পারে। ব্যবসায় আর্থিক চাপ বাড়বে। চিকিৎসার জন্য খরচ ও চিন্তা বাড়বে। বাড়িতে কোনও খুশির খবর আসতে পারে। সম্পত্তি নিয়ে ভাইয়ের সঙ্গে অশান্তি। প্রতিবেশীর সঙ্গে অশান্তি বাড়তে পারে। জলপথে বিপদ হতে পারে। কর্মস্থানে চাপ বাড়তে পারে।
মকর রাশি:
সকালের দিকে কোনো পাওনাদারের মুখোমুখি হতে পারেন। ব্যাংক ঋণ যোগ প্রবল। রাস্তাঘাটে সাবধান থাকতে হবে। পুলিশি হয়রানির সম্মূখীন হতে পারেন। দুপুরের পর বিদেশ যাত্রার যোগ প্রবল। আমদানী রপ্তাণী বাণিজ্যে ভালো আয় রোজগার আশা করা যায়। বিশ্ববিদ্যালয়ের কোনো পরীক্ষায় সফল হতে পারেন।
কুম্ভ রাশি:
বাড়তি কোনও খরচের জন্য ধার নিতে হতে পারে। পরিবারের কারোর সঙ্গেই ব্যক্তিত্বের সংঘাত হতে পারে। বাড়তি খরচের জন্য ঋণ নিতে হবে। বাবার সঙ্গে কোনও আলোচনা। আজ একটু খরচ বাড়তে পারে। ব্যবসায় চুরি থেকে সাবধান থাকুন। লেখকদের জন্য দিনটি ভাল। মায়ের শরীর নিয়ে চিন্তা থাকবে। আর্থিক চাপ বাড়বে। উচ্চপদস্থ ব্যক্তির থেকে অপমানিত হতে পারেন।
মীন রাশি:
দিনটি ভালো যাবে। খুচরা ও পাইকারী ব্যবসা বাণিজ্যে ভালো আয়ের যোগ দেখা যায়।দূরের কোনও বন্ধুর খবর আসতে পারে। আর্থিক চিন্তা থাকবে। খেলাধূলায় জয় লাভ। পারিবারিক সমস্যা বাড়তে পারে। সন্তানের জন্য আনন্দ বাড়তে পারে। ব্যবসায় বাড়তি চাপ আসতে পারে।রক্তচাপ নিয়ে সমস্যা।
Post a Comment