অল্প বৃষ্টিতেই জলের তলায় সেতু
এক বিকেলের বৃষ্টিতেই বাঁকুড়া জেলার অধিকাংশ নদী গুলিতেই জলস্তর বাড়তে শুরু করেছে। মঙ্গলবার গন্ধেশ্বরী নদীর সেতুর উপর দিয়ে জল বইতে শুরু করেছে। তার মধ্যেও জীবনের ঝুঁকি নিয়ে অসংখ্য সাধারণ মানুষ ও টিউশান ফেরৎ ছাত্র ছাত্রী সাইকেল নিয়ে সেতু পারাপার করছেন।
ফি বছর সামান্য বৃষ্টিতেই এই সেতু জলের তলায় চলে যাওয়ার ফলে ঐ এলাকার মানকানালী, করনজোড়া, কাঁটাবনি-সহ পঞ্চাশটি গ্রামের কয়েক হাজার মানুষ চরম সমস্যায় পড়েন।
স্থানীয় বাসিন্দা রাজেন্দ্র চট্টোপাধ্যায় বলেন, সেতু তৈরী হয়েছে ঠিকই। সমস্যার স্থায়ী সমাধান হয়নি। অল্প বৃষ্টিতেই সেতু জলের তলায় চলে গিয়ে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। এর আগে এই এই সেতু পেরোতে গিয়ে একাধিক দূর্ঘটনা ঘটেছে বলেও তিনি দাবী করেন।
Post a Comment