গোটা বিশ্বে কাজ করছে না হোয়াটস অ্যাপ - The News Lion

গোটা বিশ্বে কাজ করছে না হোয়াটস অ্যাপ



 বিশ্বে ফেসবুকের পরেই জনপ্রিয় নিরিখে রয়েছে হোয়াটস অ্যাপ। কয়েক মিলিয়ান ইউজার গোটা বিশ্বে। অন্তত দরকারি এবং প্রয়োজনীয় অ্যাপ হল হোয়াটস অ্যাপ।জরুরি কথা হোক কিংবা দরকারি কোনও পিডিএফ-ভিডিও পাঠাতে অন্তত দরকারি একটি অ্যাপ হোয়াটস অ্যাপ। যে গতিতে এখন ছুটছে গোটা বিশ্ব সেখানে দাঁড়িয়ে হোয়াটস অ্যাপ ছাড়া ভাবাই যায় না। আর সেই হোয়াটস অ্যাপই কিনা থমকে গেল! গোটা বিশ্বে কাজ করছে না হোয়াটস অ্যাপ। সূত্রের খবর, গোটা বিশ্বেই ঠিক মতো কাজ করছে না জনপ্রিয় এই অ্যাপটি। সূত্রের খবর অনুযায়ী, কাউকে কোনও তথ্য হোয়াটস অ্যাপের মাধ্যমে জানাতে গেলে অপর প্রান্তে থাকা ব্যক্তির কাছে পৌঁছেছেই না।




প্রথমদিকে বিষয়টি কেউ গুরুত্ব দেয়নি। এরপর একাধিক জায়গা থেকে এই সংক্রান্ত অভিযোগ আসতে থাকে।  যেখানে ইউজাররা অভিযোগ করেন যে, তাঁরা তাঁদের প্রয়োজনীয় তথ্য একে ওপরের কাছে জানাতে পারছে না। কারণ তাঁদের করা মেসেজ পৌঁছছেই না। কোনও গ্রুপেও মেসেজ যাচ্ছে না বলে বিশ্বের বিভিন্ন দেশ থেকে অভিযোগ আসতে শুরু করেছে।     




কিন্তু কেন এহেন অবস্থা এখনও পর্যন্ত হোয়াটস অ্যাপের তরফে কিছু জানানো হয়নি। সূত্রের খবর, গোটা বিশ্বেই নাকি ডাউন হয়েছে হোয়াটস অ্যাপ। কিন্তু এখনও পর্যন্ত ভারতে এই সংক্রান্ত কোনও অভিযোগ জানা যায়নি। ভারতীয় ইউজার কোনও সমস্যা হোয়াটস অ্যাপে ফেস করছেন কিনা তাও জানা যায়নি।      জানা যাচ্ছে, বেশ কিছু ইউজার টুইটারের মাধ্যমে হোয়াটস অ্যাপের এই সমস্যার কথা জানায়। ইউজার্সদের মূলত মেসেজ পাঠাতে আর রিসিভ করার ক্ষেত্রে এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.