বাঘের হামলায় নিহত মৎস্যজীবী, সুন্দরবনের জঙ্গল থেকে মিলল দেহ - The News Lion

বাঘের হামলায় নিহত মৎস্যজীবী, সুন্দরবনের জঙ্গল থেকে মিলল দেহ





সুন্দরবনের দোবাঁকির জঙ্গল থেকে উদ্ধার হল নিখোঁজ মৎস্যজীবীর দেহ। কুলতলি বন দপ্তরের লোকজন ও গ্রামবাসীরা তল্লাশি চালিয়ে দেহ উদ্ধার করে। মৃতের নাম প্রফুল্ল সরদার(৬৫)। কুলতলির কৈখালি ৫ নম্বর পাড়া এলাকার তিন মৎস্যজীবী গত বৃহস্পতিবার সকালে সুন্দরবনের জঙ্গলের কাছে বিদ্যা নদীতে কাঁকড়া শিকারে গিয়েছিল।







 এদিন সকালে প্রফুল্ল নৌকা করে খাঁড়ির মধ্যে গিয়ে কাঁকড়া ধরার জন্য তৈরি হচ্ছিল। অন্য দুই সঙ্গী হাসেম ফকির,বুদ্ধে নস্কর অন্যপ্রান্তে দাঁড়িয়েছিল।






সেই সময় জঙ্গল থেকে বেরিয়ে আচমকা বাঘ আক্রমন করে। প্রফুল্লর ঘাড়ে কামড় দিয়ে টানতে টানতে জঙ্গলের দিকে টেনে নিয়ে যায়। তাঁর সঙ্গীরা বৈঠা,লাঠি নিয়ে তেড়ে গেলেও রক্ষা করতে পারেনি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.